প্রিন্ট এর তারিখঃ Nov 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন,

মোঃ ফারিদ খান ইফতি সিটি কর্পোরেশন প্রতিনিধি,
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে ওসমানী পৌর স্টেডিয়ামে প্রীতি প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় দেশাত্মবোধক গানের আসর ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, শহিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ, সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ || ০৭ নভেম্বর, ২০২৬ খ্রি.
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪